শিক্ষার্থীদের রেজাল্ট প্রদান ও অভিভাবক সমাবেশ
মাওলানা আলাউদ্দীন আল-আজহারী মডেল একাডেমি এর শিক্ষার্থীদের রেজাল্ট প্রদান ও অভিভাবক সমাবেশ
অতিথিবৃন্দঃ
শিক্ষার্থী এবং অভিভাবকদের দিকনির্দেশনা মূলক আলোচনা করেন সাহেবরংপুরের কৃতি সন্তান এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম। এক পর্যায়ে তিনি বলেন আমার ইচ্ছা মাওলানা আলাউদ্দিন আল আজহারী মডেল একাডেমী সমগ্র বাংলাদেশের মধ্যে একটা সময় খ্যাতি এবং শোনাম অর্জন করবে। ইনশাআল্লাহ।
এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
আজিমপুর গার্লস স্কুল এন্ড কলেজের সম্মানিত প্রিন্সিপাল প্রফেসর মোহাম্মদ সালাহ উদ্দিন। তিনি সেই অনুষ্ঠানে অনেক দিকনির্দেশনা মূলক এবং গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তিনি শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। তিনি আরো আলোচনা করেন শিক্ষানুরাগী হওয়ার, তিনি কোমলমতি শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক অনেক কথা বলেন। তিনি কোমলমতির শিক্ষার্থীদের, ইসলাম সম্পর্কে জানার জন্য এবং শিক্ষা অনুরাগী হওয়ার জন্য তিনি সকলকে বই উপহার দেন এবং মাদ্রাসার উন্নয়নের জন্য নগদ ২০ হাজার টাকা প্রদান করেন।
পরবর্তীতে অর্ধ বার্ষিক পরীক্ষায় যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে তাদেরকে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানকে শেষ পর্যায়ে নিয়ে যাওয়া হয়।
পরবর্তীতে মাওলানা জাকির হোসেন মোল্লা দোয়া এবং মোনাজাতের মাধ্যমে উক্ত অনুষ্ঠান শেষ করেন।
Social Media : FACEBOOK
সিনিয়র এডিটর : আমিনুল ইসলাম
Our Location :
Maulana Alauddin Al-Azhari Model Academy
SahebramPur, Kalkini, Madaripur (Kalkini Road)
Phone: 01312-790450
Copyright © 2025 Maulana Alauddin Al-Azhari Model Academy. All rights reserved | Designed & Developed by Aminul Islam, Phone: 01759521724




Comments
Post a Comment